ঝুঁকি কমিয়ে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতের লক্ষে কাজ করছে সকল দপ্তর

নিজস্ব প্রতিবেদন
রাজশাহী বিভাগের ৮জেলার ৩৯টি সংসদ আসনের কেন্দ্র গুলোর ঝুঁকি কমিয়ে সুষ্ঠু ভোট গ্রহণের নিশ্চিত করার লক্ষে কাজ চলমান আছে। অতীতের রেকর্ড এবং বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি কমাতে জোড়াল কাজ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানান বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা আনিছুর রহমান।
বিভাগের আট জেলার ৩৯টি সংসদীয় আসনে মোট ভোটার ১ কোটি ৫৪ লাখ ১শত ৩জন। বিভাগের ভোটাররা মোট ৫ হাজার ৫শত ৪টি কেন্দ্রে ভোটা দিবেন। পুলিশের সর্বশেষ মূল্যায়নের তথ্যমতে ওই সকল কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বিভাগীয় নির্বাচন কার্যালয় সূত্রমতে, নির্বাচন সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তর গুলো দায়িত্ব পালন করবেন।
রাজশাহী রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৫শত ৪টি কেন্দ্রের মধ্যে ২ হাজার ৭শত ৮৬টি ঝুঁকিপূর্ণ। অপর ১হাজার ৩শত ৭টি আংশিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিগতদিনের তুলনায় এসকল ভোট কেন্দ্রে সহিংসতা ও আইন শৃঙ্খলা অবনিতির ঘটনার রেকর্ড রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী অগ্রিম প্রস্তুতী রয়েছে।
বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য মতে রাজশাহী বিভাগের বগুড়ার ৭টি আসনে ৯৮৩ কেন্দ্রের মধ্যে ৫০১টি ঝুঁকিপূর্ণ। রাজশাহী জেলার ৬টি আসনের ৭৭৮টি কেন্দ্রের মধ্যে ৪৩৯টি ঝুঁকিপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জে ৫১৫টি কেন্দ্রের মধ্যে ৩৪২টি ঝুঁকিপূর্ণ। নাটো জেলার ৭৮০ কেন্দ্রের মধ্যে ১৯২টি ঝুঁকিপূর্ণ। নওগাঁয় ৭৮২টি কেন্দ্রের মধ্যে ৩৬৪টি ঝুঁকিপূর্ণ। সিরাজগঞ্জে ৯২৩ কেন্দ্রের মধ্যে ৪৬২টি ঝুঁকিপূর্ণ। পাবনায় ৭১২টি কেন্দ্রের মধ্যে ২৬৯টি ঝুঁকিপূর্ণ। জয়পুরহাট জেলার ২৫৫টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান বলেন, বিভাগের ৮জেলায় পুলিশের মোট জনবল ১১ হাজারের কিছু সংখ্যক বেশি। প্রত্যেক কেন্দ্রে পুলিশ সদস্য, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বিত ফোর্স মোতায়েন করা হবে। ভোট গ্রহনের পূর্বে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো

Siam Islam
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








