চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
মোঃ সিয়াম ইসলাম|জীবনযাপন
Published: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ PM

জীবনযাপন | মোঃ সিয়াম ইসলাম
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে ৩৬৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ১১২ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা ও রাজশাহী বিভাগে প্রত্যেকে ১৬ জন, ময়মনসিংহে ১০ জন এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এছাড়া এ বছর ৩৩,৩০৯ জন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।


