জাতীয় সংবাদ

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা
৭ মাস আগে

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আজ ১২ই রবিউল আউয়াল, যা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। তার জন্ম ও ওফাতের এই পুণ্যময় দিনটিকে সারা বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করা হয়।


এই বিশেষ দিনটি উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। তার বাণীতে তিনি উল্লেখ করেন, মহানবীর অতুলনীয় জীবনদর্শন এবং সর্বজনীন শিক্ষা আজকের এই সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। তিনি আরও বলেন, ধর্মীয় ও পার্থিব উভয় জীবনেই মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ আমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয় দৃষ্টান্ত। এর মধ্যেই মানবজাতির জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা এবং প্রকৃত শান্তি নিহিত রয়েছে।

ড. ইউনূস তার বার্তায় মহানবী (সা.)-কে ‘রাহমাতুল্লিল আলামিন’ অর্থাৎ সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা তাকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মহানবী (সা.) সম্পর্কে বলা হয়েছে, “হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি” (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)। মহানবী (সা.) দুনিয়ায় এসেছিলেন ‘সিরাজাম মুনিরা’ বা আলোকোজ্জ্বল প্রদীপ হিসেবে, যেন তিনি সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার এবং অন্ধকার থেকে মানবজাতিকে মুক্তি ও আলোর পথ দেখাতে পারেন।


এছাড়াও, প্রধান উপদেষ্টা তার বাণীতে উল্লেখ করেন যে, আল্লাহর প্রতি মহানবীর অসীম আনুগত্য এবং তার অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে পবিত্র কোরআনে তার জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ্’ বা সুন্দরতম আদর্শ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি কামনা করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার মাঝে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন জীবনে সবার সার্বিক কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক। তিনি সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন।

ফখরুল-আব্বাস-গয়েশ্বরদের বিরুদ্ধে মোটরসাইকেল পোড়ানোর দুই মামলার প্রমাণ পায়নি পুলিশ
৭ মাস আগে

ফখরুল-আব্বাস-গয়েশ্বরদের বিরুদ্ধে মোটরসাইকেল পোড়ানোর দুই মামলার প্রমাণ পায়নি পুলিশ

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং মির্জা আব্বাসসহ ১৪৭ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় করা এসব মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


মামলার বিবরণ


২০১৯ সালের ১১ ডিসেম্বর শাহবাগ থানা এলাকায় দুটি পৃথক স্থানে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় এই মামলা দুটি দায়ের করা হয়েছিল। একটি মামলায় আসামি করা হয়েছিল ৭০ জনকে এবং অন্যটিতে ৭৭ জনকে। দুই মামলাতেই মির্জা ফখরুলসহ বিএনপির সিনিয়র নেতারা আসামি ছিলেন।

মামলাগুলোর অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন আসামিরা মোটরসাইকেল পুড়িয়ে বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।

তবে, পুলিশ তদন্ত শেষে চলতি বছরের ১০ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।


আইনজীবীর মন্তব্য


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, "রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এসব মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্ত করে কোনো সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেছে।"


শুনানির তারিখ


মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালত দিন ধার্য করেছেন। ৭০ জন আসামির বিরুদ্ধে করা মামলার শুনানি হবে আগামী ১৪ সেপ্টেম্বর এবং ৭৭ জন আসামির বিরুদ্ধে করা মামলার শুনানি হবে ১৫ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হলে আসামিরা মামলার দায় থেকে মুক্তি পাবেন।

এই মামলাগুলোর উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন— আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, রুহুল কবির রিজভী, হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব এবং সুলতান সালাহ উদ্দিন টুকু।

আ.লীগ মুক্তিযুদ্ধের নয়, ছেঁচড়া-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ
৭ মাস আগে

আ.লীগ মুক্তিযুদ্ধের নয়, ছেঁচড়া-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, “আওয়ামী লীগ হলো ছেঁচড়া, টাউট-বাটপার আর ডাকাতের দল।” শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছিল, সেটির স্থপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দিল্লিকে পাশ কাটিয়ে দেশপ্রেমিক শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে এনে একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে। সেই ধারাতেই ভবিষ্যতের সব রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।


তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ শুধু শেখ মুজিবকেই বিক্রি করেনি, বরং মুক্তিযুদ্ধের অন্য নায়কদেরও অগ্রাহ্য করেছে। তার ভাষায়, “বিএনপিতেই মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি, প্রতীকধারী ও খেতাবধারী মুক্তিযোদ্ধারাও সেখানে অনেক। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়।”


ব্যারিস্টার ফুয়াদ আরও সতর্ক করে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও যেমন মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করছে, তেমনি সতর্ক না থাকলে ২০২৪ সালের আন্দোলনের মালিকানাও তারা ‘দিল্লির সহায়তায় রেজিস্ট্রেশন করে নিতে পারে।’


তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, “সব কিছু সরল চোখে দেখা যাবে না। দেশে নতুন করে ওয়ান ইলেভেনের মতো আরেকটি নাটক মঞ্চস্থের চেষ্টা চলছে। সেই ওয়ান ইলেভেন বাস্তবায়ন করতে হলে যেসব বয়ান তৈরি করতে হবে, যেসব গল্প বানাতে হবে এবং যাদের শত্রু বানাতে হবে—সে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।”

নুরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন জামায়াতের সেক্রেটারি
৭ মাস আগে

নুরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন জামায়াতের সেক্রেটারি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।


উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হামলায় নুরুল হক নুর গুরুতরভাবে আহত হন।


হাসপাতালে নুরকে দেখতে গিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি, তিনি তা দ্রুত বাস্তবায়ন করবেন।

তিনি আরও দাবি জানান, ২৯ আগস্টের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেন দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়।


তার ভাষায়, “চিকিৎসা কিংবা বিচারের ক্ষেত্রে কোনো ধরনের দেরি গ্রহণযোগ্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তাঁর দেওয়া প্রতিশ্রুতি শিগগির বাস্তবে রূপ দেবেন এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ
৭ মাস আগে

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে


  • প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী

  • কোর্সের নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

  • পদ: অফিসার ক্যাডেট

  • আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৫


শিক্ষাগত যোগ্যতা


প্রার্থীদের অবশ্যই এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্তাবলি নিম্নরূপ—


  1. জাতীয় শিক্ষা বোর্ডের প্রার্থীদের জন্য:

    • মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যেকোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।


  2. ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য:


    • প্রথম বিকল্প:

      • ‘ও’ লেভেলের ৬টি বিষয়ে অন্তত ৩টিতে ‘এ’ গ্রেড ও ৩টিতে ‘বি’ গ্রেড।

      • ‘এ’ লেভেলের ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।


    • দ্বিতীয় বিকল্প:

      • ‘ও’ লেভেলে ২টিতে ‘এ’, ৩টিতে ‘বি’ এবং ১টিতে ‘সি’ গ্রেড।

      • ‘এ’ লেভেলে ১টিতে ‘এ’ ও ১টিতে ‘বি’ গ্রেড।


  3. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য:


    • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

  4. ২০২৫ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীদের জন্য:

    • আবেদন করা যাবে।


    • এ ক্ষেত্রে এসএসসিতে জিপিএ ৫.০০ বা ‘ও’ লেভেলে ন্যূনতম ৩টি ‘এ’ এবং ৩টি ‘বি’ গ্রেড থাকতে হবে।  নির্বাচিত হলে এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষা শেষ করার পরই আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে হবে।

    • বিএমএতে যোগদানের আগে অবশ্যই ফলাফল প্রকাশিত থাকতে হবে।


শারীরিক যোগ্যতা


  • পুরুষ:

    • উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি

    • বুকের মাপ: ৩০-৩২ ইঞ্চি

    • ওজন: ন্যূনতম ৫৪ কেজি


  • নারী:

    • উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি

    • বুকের মাপ: ২৮-৩০ ইঞ্চি

    • ওজন: ন্যূনতম ৪৬ কেজি


বয়সসীমা


  • সাধারণ প্রার্থীদের জন্য: ০১ জুলাই ২০২৬ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর

  • সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২৩ বছর


অন্যান্য শর্ত


  • জাতীয়তা: অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।


আবেদন প্রক্রিয়া


  • আবেদন করা যাবে কেবল অনলাইনের মাধ্যমে আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেটের মাধ্যমে ২০০০ টাকা (আবেদন ফি ১০০০ টাকা + অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা), যা একবার জমা দেওয়ার পর ফেরতযোগ্য নয়।

সংসদ নির্বাচনের প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়
৭ মাস আগে

সংসদ নির্বাচনের প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রচারে বড় ধরনের পরিবর্তন আসছে। নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিতে নতুন কিছু নিয়ম যুক্ত করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, এবার আর ভোটের প্রচারে পোস্টারের ব্যবহার থাকছে না। পোস্টারের পরিবর্তে প্রার্থীরা বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, তবে তার সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে। কোনো একটি সংসদীয় আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত ব্যয়ের লাগাম টানতে,প্রার্থীদের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে এবং পরিবেশ দূষণ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।


বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। শুধুমাত্র ডিজিটাল বিলবোর্ডেই আলোর ব্যবহার করা যাবে। এছাড়া অন্য কোনো ধরনের আলোকসজ্জা ব্যবহার করা যাবে না।



নির্বাচনী আচরণ বিধিমালার এই পরিবর্তন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো.সানাউল্লাহ বলেন, প্রার্থীর প্রচারে বিলবোর্ডের ব্যবহার এবারই প্রথম যুক্ত করা হয়েছে। একইভাবে, পোস্টার ব্যবহার বন্ধের বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গেও ইসি একমত হয়েছে।



এছাড়াও, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদের যুক্ত করা হয়েছে। এর ফলে তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তাদের জন্য সার্কিট হাউস, ডাক বাংলো ও রেস্ট হাউস ব্যবহারের ক্ষেত্রে

প্রায় ২০ বছর পর শুরু হতে যাচ্ছে বিটিভি’র নতুন কুঁড়ি প্রতিযোগিতা
৭ মাস আগে

প্রায় ২০ বছর পর শুরু হতে যাচ্ছে বিটিভি’র নতুন কুঁড়ি প্রতিযোগিতা

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী


প্রায় ২০ বছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এ প্রতিযোগিতার কার্যকর ও সফল বাস্তবায়নে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভাপতির বক্তব্যে আফিয়া আখতার বলেন, আমরা ছোটবেলায় বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। এই প্রতিযোগিতা থেকে যেসব শিল্পী বেরিয়ে এসেছেন তারা এখনো বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েযাচ্ছেন। দীর্ঘ ২০ বছর বিরতির পর সরকারের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আয়োজন একটি চমৎকার উদ্যোগ। তিনি বলেন, ব্যাপক প্রচারের জন্যআমাদের আরও সময়ের প্রয়োজন ছিল। তবে সময় স্বল্পতা থাকলেও যথেষ্ট প্রচারের চেষ্টা হয়েছে। আমরা উপজেলা পর্যায়েওপ্রচার করেছি। প্রাথমিক ও মাধ্যমিকা শিক্ষা কর্মকর্তাসহ সবার মাধ্যমে ব্যাপক প্রচার চলমান রয়েছে। নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সন্তানেরা নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে মন্তব্য করে জেলা প্রশাসক এ প্রতিযোগিতার ব্যাপক প্রচারের জন্যঅংশীজনদের প্রতি অনুরোধ জানান। ওই সময় জেলা প্রশাসন আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্বএবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা বিটিভির ওয়েবসাইট িি.িনঃা.মড়া.নফ এ প্রবেশ করে নতুন কুঁড়ি ব্লকে গিয়ে এড়ড়মষব ঋড়ৎস যথাযথভাবে পূরণ করে বিনামূল্যে অনলাইনে আবেদন সাবমিট করতে পারবে। এছাড়া, বিটিভির ওয়েবসাইট থেকে ম্যানুয়্যাল আবেদন ফরম ডাউনলোডপূর্বক নির্ধারিত কাগজপত্র সংযুক্ত করে হড়ঃঁহশঁৎরনঃা@মসধরষ.পড়স ই-মেইলে কিংবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ‘নতুন কুঁড়ি’, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে আবেদন প্রেরণ করতে পারবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্মসনদ, সদ্যতোলা ৩ কপি পাসপোর্টসাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত/আপলোড করতে হবে।
 

ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী
৭ মাস আগে

ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যদি সম্পূর্ণভাবে অবাধ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, তাহলে ছাত্রদলের মনোনীত প্যানেলই জয়ের পথে থাকবে। তিনি এই বক্তব্য রাখেন আজ বুধবার (৩ সেপ্টেম্বর), বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালির আগে।



রিজভী বলেন, “ছাত্রদল হলো একটি আন্দোলন, সংগ্রাম এবং নীতি-আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, তবে ছাত্রদলের প্যানেল নিশ্চিতভাবে জিতবে।


বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি কিছু রাজনৈতিক দলের হঠাৎ করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির প্রস্তাব নিয়ে কথা বলেছেন। তিনি এই প্রস্তাবের সমালোচনা করে প্রশ্ন তোলেন, "পিআর পদ্ধতি কী?এ দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ, কি এই পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা রাখে?এটি এমন একটি পদ্ধতি যা আমাদের দেশে আগে কখনো ব্যবহৃত হয়নি এবং এর কোনো বাস্তব উদাহরণও নেই। জনগণ এমন একটি পদ্ধতি চায় না।"

এবার হত্যা মামলায় সিদ্দিকের রিমান্ড চায় পুলিশ
৭ মাস আগে

এবার হত্যা মামলায় সিদ্দিকের রিমান্ড চায় পুলিশ

জুলাই আন্দোলনে গুলশান থানায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। এই মামলার রিমান্ড শুনানির জন্য আজ, বুধবার (৩ সেপ্টেম্বর), ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দিন ধার্য করা হয়েছে।


এর আগে, গত ২০ আগস্ট আদালত সিদ্দিককে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর গত ২৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম, ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত সেই আবেদনের শুনানি আজ করার সিদ্ধান্ত নেন।


উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমানকে এর আগে গত ২৯ এপ্রিল বেইলি রোডে একদল যুবক মারধর করে রমনা থানায় সোপর্দ করেছিল। এরপর গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।


মামলার বিবরণ অনুসারে, গত ১৯ জুলাই ২০২৪, জুলাই অভ্যুত্থান চলাকালে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী তার বন্ধুদের সাথে গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে যোগ দেন। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ডাম্পট্রাকের চালক ও সহকারী নিহত
৭ মাস আগে

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ডাম্পট্রাকের চালক ও সহকারী নিহত

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ডাম্পট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার পর গাজীপুরের দক্ষিণখান আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।


নিহতরা হলেন—ঢাকার উত্তরা কামাড়পাড়া পশ্চিম থানা এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা পূর্বপাড়া গ্রামের কুরমান আলীর ছেলে ট্রাকচালক উজ্জ্বল হোসেন (৩৭)।


স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেটের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ডাম্পট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী প্রাণ হারান। দুর্ঘটনার সময় ট্রাকটি মাটি বহন করছিল।