ঢাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
Siam Islam|শিক্ষা
Published: ২৩ নভেম্বর, ২০২৫, ১০:০৬ AM

শিক্ষা | Siam Islam
বারবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও চার দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। রোববার (২৩ নভেম্বর) জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয়—সোমবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে হবে এবং আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
উপাচার্য ড. রেজাউল করিম জানান, বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ৪ ডিসেম্বরের মধ্যে ভবনগুলোর পরিদর্শন প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চলবে।
এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের দ্রুত হল খালি করতে নির্দেশ দেয়।










