মিয়ানমারে সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)–এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টা ২১ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের প্রায় ৩০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল বলে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, এর মাত্র কয়েক ঘণ্টা আগে একই অঞ্চলে ৩.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন যে মিয়ানমারের কম্পন চট্টগ্রাম ও রাঙামাটিতেও টের পাওয়া গেছে। তবে এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।