বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৯ নভেম্বর) নতুন দাম ঘোষণার পর রবিবার (৩০ নভেম্বর) থেকে তা কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্ন্তজাতিক বাজারে ও স্থানীয় পর্যায়ে পিওর স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সব ধরনের স্বর্ণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
২১ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।

বাজুস জানায়, ঘোষিত বিক্রয়দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে; তবে ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।