সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ

জাতীয় সংবাদ | মোঃ সিয়াম ইসলাম
বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
-
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
-
কোর্সের নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
-
পদ: অফিসার ক্যাডেট
-
আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৫
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্তাবলি নিম্নরূপ—
-
জাতীয় শিক্ষা বোর্ডের প্রার্থীদের জন্য:
-
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যেকোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
-
-
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য:
-
প্রথম বিকল্প:
-
‘ও’ লেভেলের ৬টি বিষয়ে অন্তত ৩টিতে ‘এ’ গ্রেড ও ৩টিতে ‘বি’ গ্রেড।
-
‘এ’ লেভেলের ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।
-
-
দ্বিতীয় বিকল্প:
-
‘ও’ লেভেলে ২টিতে ‘এ’, ৩টিতে ‘বি’ এবং ১টিতে ‘সি’ গ্রেড।
-
‘এ’ লেভেলে ১টিতে ‘এ’ ও ১টিতে ‘বি’ গ্রেড।
-
-
-
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য:
-
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
-
-
২০২৫ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীদের জন্য:
-
আবেদন করা যাবে।
-
এ ক্ষেত্রে এসএসসিতে জিপিএ ৫.০০ বা ‘ও’ লেভেলে ন্যূনতম ৩টি ‘এ’ এবং ৩টি ‘বি’ গ্রেড থাকতে হবে। নির্বাচিত হলে এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষা শেষ করার পরই আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে হবে।
-
বিএমএতে যোগদানের আগে অবশ্যই ফলাফল প্রকাশিত থাকতে হবে।
-
শারীরিক যোগ্যতা
-
পুরুষ:
-
উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
-
বুকের মাপ: ৩০-৩২ ইঞ্চি
-
ওজন: ন্যূনতম ৫৪ কেজি
-
-
নারী:
-
উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি
-
বুকের মাপ: ২৮-৩০ ইঞ্চি
-
ওজন: ন্যূনতম ৪৬ কেজি
-
বয়সসীমা
-
সাধারণ প্রার্থীদের জন্য: ০১ জুলাই ২০২৬ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর।
-
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২৩ বছর।
অন্যান্য শর্ত
-
জাতীয়তা: অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
-
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া
-
আবেদন করা যাবে কেবল অনলাইনের মাধ্যমে আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেটের মাধ্যমে ২০০০ টাকা (আবেদন ফি ১০০০ টাকা + অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা), যা একবার জমা দেওয়ার পর ফেরতযোগ্য নয়।










