উদ্যোক্তাদের এ দেশে ‘ক্রিমিনাল’ হিসেবে চিহ্নিত করা হয়: রেনাটা এমডি

উদ্যোক্তা | Siam Islam
বাংলাদেশের উদ্যোক্তাদের অকারণে অপরাধী হিসেবে দেখানো বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহসভাপতি ও রেনাটার এমডি সৈয়দ এস কায়সার কবির। তাঁর মতে, অর্থনীতি শক্তিশালী করতে হলে উদ্যোক্তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়া জরুরি।
চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, পণ্য রপ্তানি বাড়াতে হলে বিদেশে বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে হবে, যাতে দেশ অতিরিক্ত ডলার অর্জন করতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, দেশে ওষুধের দাম বিশ্বের তুলনায় সবচেয়ে কম, অথচ ব্যবসায়ীদের ‘রক্তচোষা’ বলা হয়। সময়ের সাথে ওষুধ খাতে নিট মুনাফা ১৫ শতাংশ থেকে নেমে ৫ শতাংশে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ওষুধশিল্পে বৈচিত্র্য আনতে হবে। মার্কিন বাজারসহ আন্তর্জাতিক মানদণ্ডে অনুমোদন পেলে বাংলাদেশি ওষুধের ব্র্যান্ডমূল্য ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে। তাই রপ্তানি বিস্তারে ওষুধশিল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।








